সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী পলকের আত্মীয় গান গাইলেন বিএনপির সম্মেলনে 

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০০ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী : রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গান গাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্মেলনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার, যিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি এবং আওয়ামী লীগের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। এ ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।
গৌরবের স্ত্রী সেতু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালীন গৌরবকে ‘নগদ’-এ চাকরি দিয়েছিলেন। গৌরবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ঘেঁটে দেখা যায়, সেখানে পলকের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে। এছাড়াও, তিনি ২০১৮ সালে ‘নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান সম্বলিত ছবি পোস্ট করেছিলেন এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের ছবিও পোস্ট করেন। সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের সংগীত ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একাধিক বিএনপি নেতা জানান, গৌরব ও তার পরিবার কট্টর আওয়ামী লীগপন্থী। গৌরবের উচিত ছিল না বিএনপির মতো একটি বিরোধী দলের সম্মেলনে গান গাওয়া। নেতাকর্মীদের মতে, বিএনপির সম্মেলন মঞ্চে গান গাওয়ার জন্য বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীদের ডাকা উচিত ছিল, কিন্তু তাদের পরিবর্তে গৌরবকে আমন্ত্রণ জানানো হয়েছে।জানা গেছে, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত গৌরবকে এই সম্মেলনে গান গাওয়ার জন্য মনোনীত করেছিলেন। এ বিষয়ে তার মন্তব্য জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit