বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন বিক্ষোভে ৪৬৬ জন গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪১ Time View

নিউজ ডেক্সঃ   যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনকারীদের মতে, এটি রাজধানীতে একদিনে সংঘটিত সবচেয়ে বড় গণগ্রেপ্তার।

শনিবারের (৯ আগস্ট) বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল পোস্টার, যাতে লেখা ছিল—আমি গণহত্যার বিরোধী। আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দিচ্ছেন—‘গাজা থেকে হাত সরাও’। পরে পুলিশ তাদের একজন একজন করে তুলে নিয়ে যেতে থাকে, আর ভিড় থেকে শোনা যায় ‘শেম অন ইউ’।

মেট্রোপলিটন পুলিশ এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রাত ৯টার মধ্যে ৪৬৬ জনকে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থন জানানোর অভিযোগে আটক করা হয়। এ ছাড়া আরও আটজনকে আলাদা অভিযোগে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে পাঁচটি পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ০১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit