বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দিলেন সৎবাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৪ Time View

নিউজ ডেক্সঃ  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সৎবাবা মুরাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার একটি পুকুর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন পথচারী। ভুক্তভোগী শিশু তাসিন (৬) লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিনকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়।

শিশু তাসিন জানায়, ৬-৭ মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমি ও বড় ভাই বিপ্লব মায়ের সঙ্গে ছিলাম। শনিবার সৎবাবা মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। সাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত ৯টার দিকে আমাকে পুকুরে ফেলে চলে যান। পরে এক লোক আমাকে উদ্ধার করে।

স্থানীয় মহব্বত আলী, স্বপন চন্দ্র, মিঠু মিয়া বলেন, সঙ্গে সঙ্গে না দেখলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এরকম নিষ্ঠুর কাজ যে করতে পারে তার কঠিন শাস্তি হওয়া উচিত।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎবাবা মুরাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে সৎবাবা মুরাদকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। শিশুটির মা, ভাই ও নানিসহ পরিবারের লোকজন থানায় উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit