রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ ৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো

ইউক্রেন ছাড়া শান্তি সম্ভব নয় : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

নিউজ ডেক্সঃ  রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এককভাবে চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

শনিবার (১০ আগস্ট) ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন প্রকৃত সমাধানের জন্য প্রস্তুত, যা শান্তি আনতে সক্ষম হবে। তিনি অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং সময়সীমা উপেক্ষা করছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে জানান, তিনি ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের আতিথ্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে বৈঠক করব। ইউক্রেন নিয়ে কিছু ফেরত পাব, কিছু বদল হবে’, যা সীমান্ত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২ থেকে ৮ আগস্টের মধ্যে তারা ইউক্রেনের জ্বালানি, প্রতিরক্ষা শিল্প, পরিবহন অবকাঠামো, কমান্ড পোস্ট, দীর্ঘপাল্লার ড্রোন ডিপো এবং ড্রোন বোট ওয়ার্কশপে সাতটি নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রাশিয়া একাধিক ফ্রন্টে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পাশাপাশি হাজার হাজার আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে— যার মধ্যে জাপোরিঝঝিয়া, খেরসন, কুপিয়ানস্ক, লাইমান, সিভেরস্ক, ক্রামাতোরস্ক, তোরেৎস্ক, পোকরোভস্ক, নভোপাভলিভকা, হুলিয়াইপোল, ওরিখিভ এবং দনিপ্রো নদীতীরবর্তী এলাকা রয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit