শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

২৩ বছর পর বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ, এমন দৃশ্য বিরলই বলা চলে। দর্শক-সমর্থকদের একটা পুরো প্রজন্ম এমন কিছু কখনো দেখেননি। সেই বিরল অভিজ্ঞতাটাই হতে যাচ্ছে বাংলাদেশের। প্রায় ২ যুগ বা ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা।

২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম টেস্ট হবে ১৩ থেকে ১৭ আগস্ট। ভেন্যু ম্যারারা স্টেডিয়াম, ডারউইন। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট। ম্যাচ হবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে। ২০১৭ সালের পর এই দুই দেশের মধ্যে এটি প্রথম টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে দ্বিতীয় সিরিজ। এর আগে তারা ২০০৩ সালে সেখানে খেলেছিল। ২০২০ সালে বাংলাদেশে সিরিজ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে তা বাতিল হয়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে অজি মুল্লুকে খেলবে বাংলাদেশ। 

২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit