বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি মুসলিম দেশের..

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

নিউজ ডেক্সঃ  সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াল এক মুসলিম দেশ। রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করল, ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের।

৩৫ বিলিয়ন ডলারের ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাসক্ষেত্র জ্বালানি আমদানি করবে মিশর।

ইসরায়েলের জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়। ২০৪০ সাল নাগাদ মিশরকে ১৩০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি। এই গ্যাসক্ষেত্রের তিনটি মালিক প্রতিষ্ঠান রয়েছে। নিউমেড ছাড়াও ইসরায়েলি কোম্পানি রেশিও ও শেভরনও এই গ্যাসক্ষেত্রের মালিক।

নিজের চাহিদা মেটাতে আগে থেকেই ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এতে ছেদ ঘটে। তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায়, ইসরায়েলের গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/সকালঃ ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit