শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর ৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ ১৫শ’ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’ তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন ‘নিজ ভাইকে’ বিয়ের অভিযোগ, তদন্তের মুখে ইলহান ওমর ২০২৭ সালের যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে যা জানা গেল নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

রাগের মাথায় তালাক দিলে কি কার্যকর হয়?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : অনেকে জানতে চান, রাগের মাথায় তালাক দিলে কি কার্যকর হয়?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, তালাক তো দেওয়াই হয় রাগের মাথায়। কয়জন আছে, শান্তভাবে তালাক দেয়! মূলত রাগের অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায়, এমনকি হাস্যরস বা ঠাট্টাচ্ছলে তালাক দিলেও তা পতিত হয়ে যায়। কেননা, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ তিনটি বিষয় এমন রয়েছে যা রাগ হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত। (আবু দাউদ ২১৯৪ তিরমিজি ১১৮৪) 

আর তিন তালাক হয়ে গেলে বিধান কী- এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ 

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সুরা বাকারা-২৩০)

রাগের মাথায় তালাক দিলে করণীয় কী

রাগের মাথায় স্ত্রীকে তিন তালাক দিয়ে দেবার পর উক্ত স্ত্রীর সাথে সংসার করার কোন সুযোগ আর বাকি থাকে না। তাই যদি উক্ত স্ত্রীর তালাকপ্রাপ্তা হবার পর ইদ্দত শেষে অন্য কোথাও বিয়ে হয়, তার সাথে স্বাভাবিক ঘর সংসার করতে থাকে, তারপর দ্বিতীয় স্বামী কোন কারণে মারা যায় বা তালাক প্রদান করে। তাহলে ইদ্দত শেষে প্রথম স্বামী আবার বিয়ে করতে পারবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় শরিয়তে নেই। 

আল্লাহ কোরআনে বলেন, যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সুরা বাকারা-২৩০)

হযরত নাফে রহ. বলেন,যখন হযরত ইবনে উমর রা. এর কাছে ‘এক সাথে তিন তালাক দিলে ‎তিন তালাক পতিত হওয়া না হওয়া’ (রুজু‘করা যাবে কিনা) বিষয়ে জিজ্ঞাসা করা হলো,‎তখন তিনি বলেন, যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে ‘রুজু’ (তথা স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনা) করতে পার। ‎কারণ,রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম অবস্থায় ‘রুজু’ করার আদেশ দিয়েছিলেন। ‎যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে, সে তোমাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করা পর্যন্ত। (বুখারি-২/৭৯২, ২/৮০৩)

হযরত মুজাহিদ রহ. বলেন,আমি ইবনে আব্বাস রা.-এর পাশে ছিলাম। সে সময় এক ব্যক্তি ‎এসে বলেন-‘সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। হযরত ইবনে আব্বাস রা. চুপ করে রইলেন। আমি ‎মনে মনে ভাবছিলাম-হয়ত তিনি তার স্ত্রীকে ফিরিয়ে আনার কথা বলবেন (রুজু করার হুকুম দিবেন)।

কিছুক্ষণ ‎পর ইবনে আব্বাস রা. বলেন, তোমাদের অনেকে নির্বোধের মত কাজ কর, (তিন তালাক দিয়ে দাও!) তারপর ‘ইবনে ‎আব্বাস! ইবনে আব্বাস! বলে চিৎকার করতে থাক।

শুনে রাখ আল্লাহ তাআলার বাণী, ‘যে ‎ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথকে খুলে দেন। তুমিতো স্বীয় রবের নাফরমানি করেছো (তিন তালাক দিয়ে)। এ কারণে তোমার স্ত্রী তোমার থেকে পৃথক হয়ে গেছে। (আবু দাউদ-১/২৯৯, হাদিস ২১৯৯, সুনানে বায়হাকি কুবরা, হাদিস ১৪৭২০, সুনানে দারা কুতনি ১৪৩)

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit