শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গাজীপুরে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

নিউজ ডেক্সঃ  গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) রাতে মাওনা উড়ালসেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে ২ জনকে আটক করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিহত ও গ্রেপ্তাররা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তাকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit