বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চলমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে। ফলে গাজীপুরে মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে তাদের মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত হবে। একইসঙ্গে সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit