শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যার এ ঘটনা সাংবাদিক সমাজকে হতবাক ও উদ্বিগ্ন করে তুলেছে। এতে শুধু গাজীপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করার পাশাপাশি নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
তারা আরও বলেন, নরসিংদীসহ দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। মানববন্ধনে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit