বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে আমরা ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান।

মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সমমনা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমূখ।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit