বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

২০২৪ লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছেন মোদি ও বিজেপি: রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরুর এক সমাবেশে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংবিধানের ওপর সরাসরি হামলা চালিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। রাহুল বলেন, ‘আগের নির্বাচনে আমরা সংবিধান রক্ষা করেছিলাম, যা নাগরিকদের এক ভোটের অধিকার দিয়েছে। কিন্তু গত লোকসভা ভোটে বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এই অধিকার আক্রমণ করেছে।
লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। সাধারণ নির্বাচনে আমাদের জোট জিতেছিল, কিন্তু ৪ মাস পর মহারাষ্ট্রে বিজেপি জয়ী হয়। এই বিস্ময়কর ফলাফলের তদন্ত করে আমরা দেখতে পাই, ওই নির্বাচনে এক কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন। যেখানে এই নতুন ভোটারদের উপস্থিতি ছিল, সেখানেই বিজেপি জয় পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকালকের সংবাদ সম্মেলনে আমরা শতভাগ প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন ও বিজেপি ভোট চুরি করেছে।’বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল অভিযোগ করেন, গত বছরের লোকসভা ভোটে কর্ণাটকের একটি আসন থেকে এক লাখেরও বেশি ভোট ‘চুরি’ হয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতার দাবি খণ্ডন করে নির্বাচন কমিশন তাকে শপথপত্রে সই করতে বা জাতির কাছে ক্ষমা চাইতে বলে।

এ বিষয়ে আজ বেঙ্গালুরুতে রাহুলের জবাব, ‘নির্বাচন কমিশন আমাকে শপথপত্র জমা দিতে বলছে, কিন্তু আমি তো সংসদে সংবিধানের ওপর শপথ নিয়েছি।’নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আজ যখন মানুষ আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, তখন তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের ইসি ওয়েবসাইটও বন্ধ হয়ে গেছে।’

সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘লোকসভা নির্বাচনে আমাদের জোট জেতে। কিন্তু ৪ মাস পর মহারাষ্ট্রে বিজেপি জেতে। এটি ছিল এক বিস্ময়কর ফলাফল। খোঁজ নিয়ে জানা যায়, এক কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন—যারা লোকসভা নির্বাচনে ভোট দেননি, কিন্তু বিধানসভা ভোটে দিয়েছেন।’

তার দাবি, এই নতুন ভোটগুলো বিজেপির পক্ষে গেছে, যা অনিয়মের ইঙ্গিত দেয়। ‘যেখানে এই নতুন ভোট পড়েছে, সেখানে বিজেপি জিতেছে। লোকসভা নির্বাচনে আমরা যত ভোট পেয়েছিলাম, বিধানসভা নির্বাচনে ততটাই পেয়েছি—কিন্তু নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন,’ বলেন রাহুল।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit