বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নতুন শুল্ক ঘোষণার পর ভারতের সঙ্গে তিনি আরও আলোচনা আশা করছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, চলমান উত্তেজনার সমাধান না পর্যন্ত আলোচনা নয়।’
 
তবে ‘চলমান উত্তেজনা’ বলতে তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নাকি রাশিয়ার তেল ক্রয়ের কথা বলেছেন নাকি পূর্ববর্তী ২৫ শতাংশ শুল্কের অন্তর্নিহিত সমস্যাগুলোর নিষ্পত্তির কথা বলেছেন তা তার এই জবাবে স্পষ্ট নয়। 
 
ভারতের ওপর ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপের উদ্দেশ্য হলো মস্কোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করানো। কারণ ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
 
সম্প্রতি মস্কোর সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতে পৌঁছাতে রাশিয়ার জন্য প্রথমে ৫০ দিন সময় বেঁধে দেন তিনি। 
 
এরপর সেই সময়সীমা ১২ দিনে নামিয়ে এনে তিনি জানান, এর মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে শাস্তিমূলক ব্যবস্থা তাদের থেকে যারা তেল কেনে তাদের সবার ‍ওপর শুল্ক আরোপ করা হবে।
 
আজ শুক্রবার (৮ আগস্ট) সেই সময়সীমা শেষ হওয়ার দুদিন আগেই বুধবার (৬ আগস্ট) ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit