বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

গাজা দখল ভয়াবহ ‘বিপর্যয়’ ডেকে আনবে, সতর্ক করলেন লাপিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা পুরোপুরি দখলে ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার এক প্রতিক্রিয়ায় ইয়ার লাপিদ বলেন, গাজা শহর দখল করলে হামাসের হাতে আটক জিম্মিদের মৃত্যু এবং অনেক ইসরাইলি সৈন্য নিহত হবে।

তিনি আরও বলেন, গাজা দখলের পরিকল্পনা ‘সামরিক ও নিরাপত্তা বাহিনীর’ মতামতের সম্পূর্ণ বিরোধী। লাপিদ নেতানিয়াহুকে অতি-ডানপন্থি নিরাপত্তা মন্ত্রিসভার মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের চাপের কাছে নতি স্বীকার করার অভিযোগ করেন।
 
এর আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে কোনো চুক্তি হলে সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন অতি-জাতীয়তাবাদী মন্ত্রীরা। শুক্রবার (৮ আগস্ট) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার প্রস্তাব’ নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
 
এদিকে গাজা শহর দখলের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি শীর্ষ কমান্ডার বলেছেন, তিনি এই পদক্ষেপের বিরুদ্ধে কারণ, এতে ২০ জন জীবিত জিম্মির প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া এই পদেক্ষেপ ইসরাইলকে আন্তর্জাতিক বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করবে বলেও তিনি মনে করেন।

 

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit