শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

মা হওয়ার জোরালো গুঞ্জনে ক্যাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে প্রায় চার বছর হল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এবার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা?

গত প্রায় দুইবছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। নয়তো দেখা গেছে তীর্থস্থানে। বিয়ের পর থেকে বার বার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে। ২০২৫ এই নাকি আসছেন ভিকি-ক্যাটের সন্তান!

গত বছরও আম্বানী-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাজেনদের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফটোজার্নালিস্টদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা দ্বিগুণ হয়। সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে ছিল সাদা ঢিলেঢালা শার্ট। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’’ 

এখন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই এই পোস্টটি নিয়ে আপত্তি জানানি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দম্পতি এই মুহূর্তে একেবারেই চুপ। তবে কি কোনও চমক দিতে চাইছেন তারা?

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit