সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ওষুধ শিল্প নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : দেশের ওষুধ শিল্প সমিতির শীর্ষ নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সিনহা।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit