বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শার্শায় সেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান লাল্টু(৩৮) কে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শার্শার পাড়িয়ার ঘোপ গ্রামে। তাৎক্ষনিক স্বজনেরা আহত সাইদুজ্জামান লাল্টুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশংক জনক। আহত সাইদুজ্জামান লাল্টু বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। সে শার্শার পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত ডাক্তার লোকমান হোসেনের ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সাইদুজ্জামান লাল্টু বলেন, বৃহস্পতিবার দুপুরে সে বাসাবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় লাল্টু তার বাড়ির সামনে পৌছাইলে প্রতিবেশি খায়বার হোসেনের ছেলে সাইফুল ইসলাম(২৬), নূরুল ইসলাম নুরো(৩১) ও আলমগীর হোসেন আলম(৪৮) পূর্ব পরিকল্পিত ভাবে গাছি দা , তালের কাঠ, ও স্টীলের জি আই পাইপ দিয়ে তাকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মৃত ভেবে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় প্রতিবেশি ও স্বজনেরা ঘটনা স্থলে এসে অজ্ঞান অবস্থায় সাইদুজ্জামান লাল্টুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সাইদুজ্জামান লাল্টু জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩ জনকে আসামী করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তিনি আরও জানান অভিযুক্ত তিন জনই আপন ভাই ভাই। তারা গত আওয়ামীলীগের সময় তার বসত বাড়ির কিছু জায়গা জমি দখল করে রেখেছে। এখন দখলকৃত জমি ছাড়তে বলায় তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit