শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে পদোন্নতি-বদলি ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্রাজিল নাকি হাইতি জিতবে, ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ‘বিপজ্জনক মোড়’ না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কঠিন লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধোনা করছে বাংলাদেশ ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

রাতুলকে উৎসর্গ করে ‘রকসল্ট’ ব্যান্ডের প্রথম গান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : রক শিল্পীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘দ্য কেইজে’ গিয়ে গঠিত হয় ‘রকসল্ট’ নামের একটি ব্যান্ড। এই ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’। আর গানটি তারা উৎসর্গ করেছে প্রয়াত ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুলের স্মৃতির উদ্দেশে।

গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান। গানটি শোনা যাচ্ছে ‘রকসল্ট বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানের ভিডিও অ্যানিমিশনে দেখা গেছে এফিটাপে রাতুলের মৃত্যুর তারিখ ও সামনে দাঁড়িয়ে কারো অপেক্ষা।

গেল বছরের ডিসেম্বরের ৪ তারিখ তৈরি হয় ব্যান্ড ‘রকসল্ট’। রকসল্ট নাম দেওয়ার কারণ কী প্রশ্নে দলের বেজ গিটারিস্ট শোয়াইব রেজা রাজীব বলেন, আমরা রক ঘরানার গান করবো, যেখানে নতুনের সংমিশ্রণ থাকবে, নব্বই দশকের গান থাকবে, এই মিশ্রণ হবে বলে ‘সল্ট’ নাম দেওয়া হয়।”

‘দ্য কেইজ’ শোতে চ্যাম্পিয়ন হয়েই দলটি তাদের কার্যক্রম শুরু করে। তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’। গানটি ২৭ জুলাই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার, বেজিস্ট ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুলের মৃত্যুতে গানের প্রচার পিছিয়ে দেওয়া হয়।

দলটির বর্তমান লাইনআপে রয়েছে সাজ্জাদ আল নাহিয়ান (ভোকাল), গিটারে রাযিন মুহতাদি শিহাব ও অরূপ চৌধুরী, বেজ গিটারে শোয়াইব রেজা রাজীব , সৈয়দ আরিফুল আওয়ান (ড্রামস)।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit