শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সেই দৃশ্যটি আইকন বানিয়েছে, তবে সম্মান দেয়নি: শ্যারন স্টোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেসিক ইনস্টিংক্ট’-এর সেই বিখ্যাত জিজ্ঞাসাবাদের দৃশ্য এক রাতেই শ্যারন স্টোনকে আন্তর্জাতিক তারকা বানিয়েছিল। ক্যাথরিন ট্রামেল চরিত্রে তার দুর্ধর্ষ অভিনয় এখনো সিনেমা ইতিহাসের অন্যতম আলোচিত। তবে সেই খ্যাতি শ্যারনের জন্য কতটা গর্বের ছিল, তা নিয়ে সম্প্রতি তিনি মুখ খুলেছেন এক বিস্ফোরক মন্তব্যে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী বলেন,’ওই দৃশ্যটা আমাকে আইকন বানিয়েছিল ঠিকই, কিন্তু সম্মান দেয়নি।’

তিনি আরও বলেন,’আবার কি এমন দৃশ্যে কাজ করতে চাইব? সত্যি বলতে, জীবনে সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় না। আমি আর কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অংশ হতে চাই না।’

এই প্রথম নয়, ২০২১ সালে প্রকাশিত তার আত্মজীবনী ‘The Beauty of Living Twice’-এ শ্যারন স্টোন লিখেছিলেন, শুটিংয়ের সময় তাকে বলা হয়েছিল, অন্তর্বাস আলো প্রতিফলিত করছে, তাই খুলে ফেলতে হবে। কিন্তু পরে যখন প্রজেকশনে দৃশ্যটি দেখেন, তখন তিনি পলকে চড় মেরে বেরিয়ে গিয়েছিলেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন।

তবে পরিচালক পল ভেরহোভেন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, শুটিংয়ের সময় কী হচ্ছে তা অভিনেত্রী জানতেন এবং সম্মতিও দিয়েছিলেন।

কিন্তু নতুন সাক্ষাৎকারে শ্যারন বলছেন, ‘ঠিক কী শুট হচ্ছে, সেটা নিয়ে তখন একটা ধোঁয়াশা ছিল। শুটিংয়ের পর পল নিজেও অস্বস্তিতে পড়ে গিয়েছিল, এমনকি দৃশ্যটা আমাকে দেখাতে ভয় পাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি চাইলেই দৃশ্যটি বাদ দেওয়ার আইনি অধিকার ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি।’

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit