রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জুলাইয়ে বাড়ল মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : জুলাই মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। আগের মাস জুনে কিছুটা কম ছিল। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষে প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সাধারণ মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল।

এ বছর মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে নেমে আসার তথ্য দেয় বিবিএস। জুনে তা আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়, যা ছিল ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচক আবার ঊর্ধ্বমুখী হয়েছে। অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, খাদ্য খাতের মূল্যস্ফীতি জুন মাসের ৭ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে জুলাই মাসে ৭ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। জুন মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ। জুলাই মাসে তা বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, যা জুনে ৮ দশমিক ৪৬ শতাংশ ছিল। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি জুনের ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে জুলাই মাসে হয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit