বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন। খবর বিবিসি।

গতকাল বুধবার (৬ আগস্ট) দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এই ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে ‘উধাও’ হয়ে গেছে। হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ আরও কয়েকজন হলেন- দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি ঘানার রাষ্ট্রপতি ডজস ড্রামানি ,মাহামা এবং সরকারের পক্ষ থেকে দেশের সেবায় নিবেদিত ব্যক্তিদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit