বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনার কারণে ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত ৪ আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আর তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসের প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী, নতুন এই শুল্ক তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে আরও একটি ২৫ শতাংশ শুল্ক, যা আগেই নির্ধারিত হয়েছিল।

নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ ‘পরোক্ষ বা প্রত্যক্ষভাবে রুশ ফেডারেশনের তেল আমদানি করছে’, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য, এবং ওষুধের মতো সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ছাড় বহাল থাকবে।

রাশিয়ার পশ্চিমাপন্থী প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে বিধ্বংসী আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে মস্কোকে শান্তিচুক্তির দিকে অগ্রসর না হলে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই ভারতের ওপর চাপ বাড়িয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই যুক্তরাষ্ট্রের চাপকে ‘অযৌক্তিক ও অবিচারপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদি।

বুধবার সরকারি সূত্রে যখন মোদির চীন সফরের এ খবর জানা গেল, ঠিক সঙ্গে সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এল। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit