রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় ক্ষুব্ধ মমতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ হিসেবে উল্লেখ করায় দিল্লি পুলিশের কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট একে অপমানজনক, সংবিধান-বিরোধী এবং দেশবিরোধী বলে উল্লেখ করেছেন তিনি। খবর এনডিটিভির।

রোববার বঙ্গভবনে পাঠানো এক চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলে উল্লেখ করে দিল্লি পুলিশ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টে মমতা লেখেন, যে ভাষা ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে, বিশ্ববরেণ্য সৃষ্টিকর্ম হয়েছে এবং ভাষা সংবিধান স্বীকৃত তাকে ‘বাংলাদেশি’ বলে তকমা দেওয়ার অর্থ সংবিধানকে অপমান করা। তিনি বলেন, ‘এ ঘটনা অপমানজনক, সংবিধান-বিরোধী, দেশবিরোধী।

তিনি আরো বলেন, ‘বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর ভাষা। ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ আর জাতীয় গান ‘বন্দে মাতরম’ দুটিই বাংলা ভাষায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন। ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে, তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে!’

সামাজিক মাধ্যম এক্সে দিল্লি পুলিশের বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলা অনুবাদক দরকার দিল্লি পুলিশের। কারণ, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেসব নথিগুলো বাংলা ভাষায় লেখা। সেসব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক প্রয়োজন। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit