বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত।  নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাতে শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। গত বুধবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভারত তাই ২৫% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে।’

এরপরেই, শুক্রবার (১ আগস্ট) ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে  জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘ মেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব না। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ।

ভারতের সরকার জানিয়েছে, এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই বরং জি সেভেন ও ইইউ নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে। তেল ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাড়া দেয়নি ভারতের সরকারের কর্তৃপক্ষ।  এমনকি তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

এর আগে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদের জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ব বাজারের প্রতি নজর রেখেই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit