সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি: রাশেদ খাঁন

মনিরামপুরে ভবদহপাড়ে মাটির দেওয়ালের চাপায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর ভবদহপাড় কপালিয়ায় ঘরের মাটির দেওয়াল ধ্বসে চাপা পড়ে বিজলী মন্ডল(৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমানসহ এলাকাবাসী জানায়, ভবদহের প্লাবিত এলাকা কপালিয়া গ্রামের মৃত মৃকুন্দ মন্ডলের চিরকুমারী মেয়ে বিজলী মন্ডল শুক্রবার সকাল ১০ টার দিকে পাশর্^বর্তি একটি টিউবয়েল থেকে কলসে করে পানি নিয়ে বাড়িতে ফিরছিলেন।

এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পানি নিয়ে ঘরের কাছে যেতেই দেওয়াল ধ্বসে তার মাথায় পড়ে। এক পর্যায়ে তিনি চাপা পড়েন। এতে তিনি গুরতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর কপালিয়া বাজারে একটি ক্লিনিকে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, এ ব্যাপারে তিনি খোজখবর নিচ্ছেন।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit