শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

গাজায় প্রবেশের পরই লুট হচ্ছে ত্রাণের ট্রাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসের শেষদিকে ইসরাইল ১০৪টি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই লুটপাটের শিকার হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, ইসরাইলই এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ইচ্ছাকৃতভাবেই এটি করছে। ইসরাইলের এ কৌশল ‘গাজায় কাঠামোবদ্ধভাবে সৃষ্ট বিশৃঙ্খলা ও ক্ষুধানীতিরই অংশ।’ 

তারা অভিযোগ করে, ইসরাইলের মূল উদ্দেশ্য হলো—মানবিক সহায়তা কার্যক্রম ধ্বংস করে দেওয়া এবং বেসামরিক জনগণের কাছে ত্রাণ না পৌঁছাতে দেওয়া। বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় স্বাস্থ্য, খাদ্য ও সেবা খাতের ন্যূনতম চাহিদা পূরণে প্রতিদিন কমপক্ষে ৬০০টি ত্রাণ ও জ্বালানিবাহী ট্রাক প্রয়োজন।

এমন অবস্থার জন্য ইসরাইল এবং তাদের সহযোগী দেশগুলোকে ‘সম্পূর্ণ দায়ী’ করে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে সীমান্ত পয়েন্টগুলো সম্পূর্ণভাবে খুলে দিতে হবে যাতে ত্রাণ যথাযথভাবে প্রবেশ করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯১ জন শিশু। স্থানীয় সূত্রগুলো জানায়, ইসরাইল পাঁচ মাসের বেশি সময় ধরে গাজার সীমান্ত বন্ধ রেখেছে, যার ফলে শিশুখাদ্য, ওষুধ এবং ন্যূনতম খাদ্যসামগ্রীর প্রবেশও বন্ধ হয়ে আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit