শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে তাদেরই মাঠে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। তবে নিজেদের মাঠে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের। বরং বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় রাফা সিলভার গোলে বেনফিকা এগিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু। এই গোলটি পর্তুগিজ ক্লাবটিকে ম্যাচে ফেরার বড় আশা জাগিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদকে বেশিক্ষণ চেপে রাখা সম্ভব হয়নি। দ্রুতই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা।

বেনফিকার লিড টিকে ছিল মাত্র দুই মিনিট। রিয়ালের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে আরও একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। ভিনির এই গোলটি মূলত রিয়ালের জয় এবং পরের রাউন্ড নিশ্চিত করে দেয়।

ম্যাচটি রিয়াল ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পায়। এই জয়ের ফলে ইউরোপ সেরার মঞ্চে রিয়ালের আধিপত্য বজায় থাকল। নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পোর্টিং সিপি অথবা শক্তিশালী ম্যানচেস্টার সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতে বেশিক্ষণ নেয়নি তারা। ডি বক্সের ভেতর থেকে কয়েকজনের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন চুয়ামেনি। ভিনির গোলটি ৮০ মিনিটে। আগের লেগে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আজ গোল করেই তার চির পরিচিত নাচ দেখান।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit