বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২৫ বয়সে ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছেন। প্রথম অ্যাসাইনমেন্টটাই তার পড়ল ইংল্যান্ডের মাটিতে। গিল উড়ছেনও। ওল্ড ট্রাফোর্ড টেস্ট দিয়েই এই সিরিজে ৭২২ রান করে ফেলেন তিনি। ওভালে আজ লাঞ্চের আগে করেছেন ১৫ রান। তাতে বড় এক রেকর্ডে নাম তুললেন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে এখন তিনিই সর্বোচ্চ রানের (৭৩৭*) মালিক।

গিলের আগে রেকর্ডটি ছিল কিংবদন্তি সুনিল গাভাস্কারের। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ৯ ইনিংসে ৭৩৩ রান করেছিল গাভাস্কার। কাকতালীয়ভাবে গাভাস্কারও ওই রেকর্ড গড়েন স্থায়ী অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে। ওই সিরিজের প্রায় তিন বছর আগে ভারপ্রাপ্ত হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

গিল এখনও অপরাজিতই রয়েছেন। পরের ইনিংসও পড়ে আছে। ফলে তার সামনে এখন একাধিক রেকর্ডের হাতছানি। টেস্টে ভারতীয়দের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক হতে গিলের দরকার আর মাত্র ৩৮। এই রেকর্ডটি গাভাস্কারের দখলে। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭৪ রান করেছিলেন তিনি। অধিনায়ক হিসেবে এক সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ডের জন্য গিলকে করতে হবে আরও ৭৪ রান। যা এখন ডন ব্রাডম্যানের নামে লেখা। দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার ১৯৩৬-৩৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮১০ রান করেছিলেন।

উপরোক্ত দুটি রেকর্ড গিলের নাগালেই। এমনকি গিল যদি ব্রাডম্যানের এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটিও ভেঙে দেন, তাহলে কি খুব বেশি অবাক হওয়া যাবে! ১৯৩০ সালে ব্রাডম্যান ৯৭৪ রান করেছিলেন। সে রেকর্ড ভাঙতে গিলের দরকার কত? ২৩৮ রান। খুব অসম্ভব?

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit