বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলবেন শোয়েব মালিক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের দরজা বন্ধ হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি শোয়েব মালিক। সবশেষ দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের নভেম্বরে। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন নিয়মিত।সম্প্রতি পাকিস্তানের হয়ে ২২ গজ মাতাচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল)। আসরে তার দল ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাইনালও।

সেখানে এক সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রাখা প্রসঙ্গে মালিক বলেন, ‘আমি পরিষ্কার খাবার খাই, ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই। আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি। ফিট থাকার এটাই আমার গোপন রহস্য।’

আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের উত্তরে মালিক বলেন, ‘আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব।’মালিক পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রান করেছেন। পাশাপাশি ২৮টি উইকেটও নিয়েছেন। ক্যারিয়ার জুড়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৫৭টি ম্যাচ খেলেছেন মালিক। রান করে সাড়ে ১৩ হাজারের বেশি। ৮৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit