রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮২ Time View
সঙগ্রীহিত ছবি..

নিউজ ডেক্সঃ সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধাভোগী গ্রেড সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাাগ।

নির্দেশনায় বলা হয়েছে, এখানে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে পাওয়া স্কেল নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য মৌলিক (সাবস্টেনটিভ) গ্রেডকে বোঝানো হবে।

এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুন তারিখে জারিকৃত ১৬৫ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে প্রাপ্ত স্কেল বা গ্রেড নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ (মূল) গ্রেডকেই বোঝাবে।

এর আগে, গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত ‘বিশেষ সুবিধা’তে কার কত টাকা বাড়বে- তা নির্ধারণ করে দেওয়া হয়। যে এদিকে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে সব নিবন্ধিত দলের কাছে হিসাব চাওয়া হলেও আওয়ামী লীগের কাছে এ সংক্রান্ত কোনো হিসাব চায়নি ইসি।

 ইসি জানিয়েছে, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামি দলসহ অনেক দল এখনো এ হিসাব জমা দেয়নি। কোনো দল চাইলে আবেদন সাপেক্ষে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।

গত ৭ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে চিঠি পাঠানো হয়নি। নিবন্ধন সংক্রান্ত শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর তিন বছর হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে মোট ৫১টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকএনভি/রাজ/৩১ জুলাই ২০২৫/দুপুর:১২.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit