বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি করছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দুই পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।’  

বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টা তার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন। এ সময় তাবলিগের সাদ ও জোবায়েরপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে সকালে তাবলিগ জামাতের দু’গ্রুপের বিদ্যমান বিরোধ মেটাতে দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। 

আ ফ ম খালিদ হোসেন বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা ছিলেন। আমরা তাদের চায়ের দাওয়াত দিয়েছিলাম। দুই গ্রুপের মধ্যে সমস্যা তো আছেই সেটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। আলোচনা হয়েছে। আশা করি নবগঠিত কমিটি দুপক্ষের বিবাদ মেটাতে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিবে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit