শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, সব পর্যবেক্ষণ করছি: সারজিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু এখন আমরা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছি। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, প্রশাসনের কোনো অংশ জনগণের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে, সেসব নজরদারিতে রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমরা আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে মিডিয়া ব্যবহার হতে পারে না। মিডিয়াকে প্রোপাগান্ডা ছেড়ে গণমানুষের পক্ষে কথা বলার মাধ্যম হতে হবে।

তিনি আরও বলেন, চব্বিশ-পূর্ববর্তী সময়ে কিছু মিডিয়া অন্ধভাবে একটি দলের হয়ে কাজ করেছে। আজ তাদের সংবাদকর্মীরাই লজ্জা পান এসব গণমাধ্যমে কাজ করার কথা বলতে। আমরা চাই না, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার এমন করুণ দশা হোক।

টাঙ্গাইলের আলোচিত মারুফ হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে আমরা প্রশাসনের কোনো দৃশ্যমান তৎপরতা দেখিনি। এখনও টাঙ্গাইলের কিছু ব্যক্তি, গোষ্ঠী ও দল জুলাই-আগস্টের শহীদদের বিচারের পথে বাধা সৃষ্টি করছে, মামলা বাণিজ্যে লিপ্ত রয়েছে। আমরা তাদের চিহ্নিত করছি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। কেউ চাঁদাবাজকে রক্ষা করতে এলে তাকেও চাঁদাবাজির ভাগীদার হিসেবে বিবেচনা করা হবে।

অভিযোগ তুলে সারজিস বলেন, পছন্দের জেলা ছাড়া দেশের অন্যান্য জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাও এর শিকার। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে ধ্বংসের পথে দেশের তাঁতশিল্প। দেশের বাইরে পর্যন্ত যাদের পরিচিতি, সেই ভাসানীকে ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ঘিরেই সংস্কৃতি ছড়িয়ে পড়তে পারতো।

তিনি আরও বলেন, ভাসানী হল এখন মাদকের আস্তানায় পরিণত হয়েছে। যমুনা পাড়ের মানুষ কোনো উন্নয়ন পায়নি, বরং নেতাকর্মীরা বরাদ্দ লুট করেছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জনগণের বাহিনী হিসেবে দেখতে চাই। কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর দালাল হিসেবে নয়।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit