বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে, সুস্মিতা প্রসঙ্গে রোহমান শোল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও রোহমান শোল সাত বছর ধরে একসঙ্গে আছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) সেই সম্পর্কের বর্ষপূর্তি হলো। সুস্মিতাকে জড়িয়ে ধরে রয়েছেন কাশ্মীরি অভিনেতা-মডেল শোল—এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেই সঙ্গে তিনি লিখেছেন—কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে। কিন্তু সেই গল্পের অর্থ কখনো বদলে যায় না।

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সুস্মিতা সেন ও রোহমান শোল। কিন্তু বিচ্ছেদের পরও বন্ধুত্বে ইতি টানেননি তারা। সব সময়ে সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে থাকেন রোহমান। তবে এখন নাকি তারা শুধুই বন্ধু। সেই বন্ধুত্বের বর্ষপূর্তিতে সুস্মিতার জন্য মনের কথা উজাড় করে দিলেন এ অভিনেতা।

অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তাও উঠে আসে রোহমান শোলের পোস্টে। তিনি লিখেছেন, আমি তোমাকে দাবা খেলা শিখিয়েছিলাম। আর এখন তুমি আমাকে হারিয়ে দাও। তুমি আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলে। পানির ধারে-কাছে যেতেও যে ভয় পেত তাকে টেনে নামিয়েছিলে পানিতে। আমাকে জীবনের সেরা চুলের ছাঁট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে কিভাবে পারি।

নিজেদের সম্পর্কে আদান-প্রদানের কথা বলেন তিনি। রোহমান লিখেছেন, আমরা নিজেদের ভূমিকা অদল-বদল করেছি। নিজেদের ভয় আর শক্তির দেওয়া-নেওয়া হয়েছে আমাদের। আর এই চেকমেটের মধ্যে আমরা এমন এক সম্পর্ক খুঁজে পেয়েছি, যার কোনো নামের দরকার পড়ে না।

সুস্মিতা ও রোহমান প্রেমিক-প্রেমিকা নন, তাহলে তারা কী? রোহমান নিজেই লিখে জানিয়েছেন, প্রেমিক-প্রেমিকা নই, আবার আগন্তুকও নই। এসবের চেয়ে কোমল কিছু ও বিরল। তুমি আমার নিরাপদ স্থল ছিলে, এখনো তেমনই আছ। আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, যা বন্ধুত্ব রয়েছে তার জন্য কৃতজ্ঞ আমি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit