রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ব্রিটিশ-পিন্ডি-দিল্লির বিরুদ্ধে লড়াই করা ভাসানীর পথেই দেশকে এগিয়ে নেব: নাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ব্রিটিশ উপনিবেশবাদ, পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্টের অন্যতম স্থপতি। মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।

তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

ছাত্রদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমাদের আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশও সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করবো। তরুণ্যের এ জাগরণ অব্যাহত রাখতে হবে। 

জুলাই পদযাত্রা উপলক্ষে সোমবার রাতে টাঙ্গাইল আসে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।  রাত সাড়ে ১০টার দিকে তারা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে যান।  জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন তারা।

 

 

কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit