শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

রাঙামাটির দূর্গম পাহাড়ে সেনাঅভিযানে অস্ত্র-গুলিসহ সামরিক সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজপলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে ইউপিডিএফের (মূল) সশস্ত্র গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।মঙ্গলবার ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করেছে জানিয়েছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঘটিকায় বাঘাইহাট জোনের সেনা টহলদল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।

এ সময় সেনাবাহিনী ইউপিডিএফের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) কর্মীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ’র পতাকা ও সামরিক শাখার বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।সেনাবাহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

কিউএনবি/অনিম/২৯ জুলাই ২০২৫/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit