মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

সত্যিকারের ক্ষুধা সংকটে ভুগছে গাজাবাসী, স্বীকার করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক : ইসরায়েলি বাহিনীর টানা অভিযান এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ায় ফিলিস্তিনের গাজায় যে অবর্ণনীয় ক্ষুধা সংকট দেখা দিয়েছে— অবশেষে তা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ড সফরে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম। তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনওভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না।”

স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন ট্রাম্প।

চলতি মাসের শুরুতে গাজায় দু’মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে দুই যুদ্ধরত পক্ষ ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে আলোচনাও করেছে। কিন্তু গত সপ্তাহে হামাস জানিয়েছে গাজায় সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে পারে— এমন নিশ্চয়তা না থাকলে কোনও অস্থায়ী যুদ্ধবিরতি গোষ্ঠীটি মেনে নেবে না।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যতদূর বুঝতে পারছি, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে চায় না। আমি বিবি (বেনিয়ামিন নেতানিয়াহু)-কে বলেছি— যে পদ্ধতিতে তিনি এগোচ্ছেন, তাতে কাজ নাও হতে পারে। আমি তাকে পথ এবং পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছি।”

তিনি বলেন, “সবচেয়ে বড় কথা হলো— এটা (গাজায় সংঘাত) এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ও নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।” সূত্র: বিবিসিএনবিসি, অ্যাক্সিওস

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit