বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বকাপে সফল হতে যে ২ শর্ত দিলেন নান্নু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একটা এশিয়া কাপ সামনে, এরপর বিশ্বকাপেরও খুব বেশি সময় বাকি নেই আর। এই দুই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বিসিবিও এখন পরিকল্পনা সাজাচ্ছে। আনা হচ্ছে নতুন কোচ, মনোবিদ। 

তবে দিনশেষে খেলাটা খেলোয়াড়দের। আর তাই খেলোয়াড়দের নিয়ে বাড়তি পরিকল্পনার তাগিদ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। খেলোয়াড়দের উন্নতির জন্য ২টি শর্ত বেধে দিয়েছেন তিনি। 

তার অভিমত, বিশ্বকাপের আগে দল গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি ও গভীরতা। গতকাল (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার।’

টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্যের জন্য বড় স্কোয়াড গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না… কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।’

বিশ্বকাপ সামনে রেখে কেমন উইকেটে খেলা উচিত, সেই প্রশ্নে নান্নু বলেন, ‘কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।’উইকেটের বিষয়টা নিয়ে ভাবনা আছে বোর্ডের। এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া হতে পারে সিলেট আর চট্টগ্রামে। এই দুই মাঠের উইকেট রানপ্রসবা, যার দেখা খুব একটা মেলে না মিরপুরে। 

ভালো উইকেটে খেলে প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান জানান, ‘আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা আরও স্বাচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit