শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

ব্যাংককে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। তিনি হামলার পর আত্মহত্যা করেন। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা জানান, নিহতদের মধ্যে পাঁচজনই একটি কৃষিপণ্য বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি ব্যাংককের ব্যাং সুর জেলায় অবস্থিত এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তার হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে নিশ্চিত করেছে থাই কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার সময় একজন ব্যক্তি সাদা রঙের ক্যাপ পরে এবং বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।

থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র-সহিংসতার ঘটনা নতুন নয়। গত বছরের অক্টোবরেই মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। ২০২২ সালে এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।

তথ্যসূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit