শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত হতে পারে : আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত জায়গায় যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলো যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল করতে। রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই-তিন দিনে সনদের একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

বিশটি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। আলী রীয়াজ বলেন, সকলেই যে যার জায়গায় ছাড় দিচ্ছে না। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে।

উদাহরণস্বরূপ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ করে আলী রীয়াজ জানান, এ বিষয়ে ভবিষ্যতে যাতে আর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাওয়া যায় সেভাবে উপস্থাপন করা হবে।

সে কারণেই পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করা হচ্ছে। সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়েই করা হচ্ছে। তারপরে আবারো ফ্লোর থেকে এগুলা সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখেই আগামী দুই – তিন দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে- বলেও যোগ করেন আলী রীয়াজ।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit