শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

সিরিয়ায় আসাদ-পরবর্তী প্রথম নির্বাচন সেপ্টেম্বরে..

সিরিয়ায় আসাদ-পরবর্তী প্রথম নির্বাচন সেপ্টেম্বরে
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

সিরিয়ায় আগামী ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর এটিই দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। আসন সংখ্যা বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেও হবে এ ভোট। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রতিনিধি পরিষদের সর্বোচ্চ নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ আল-আহমাদ জানান, নতুন ব্যবস্থায় পার্লামেন্টে আসন বাড়িয়ে ১৫০ থেকে ২১০ করা হয়েছে। এর মধ্যে ৭০টি আসনে প্রার্থী নিয়োগ দেবেন দেশটির প্রেসিডেন্ট। তিনি জানান, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন প্রদেশে আসন বণ্টন করা হবে, যাতে জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

সিরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নির্বাচন আয়োজন নিয়ে আলোচনায় বলেন, দেশের সব প্রদেশেই নির্বাচন হবে এবং কোনো ধরনের বিভাজনের চিন্তা জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, যেসব ব্যক্তি অপরাধে যুক্ত ছিল কিংবা সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদকে উসকে দিয়েছে—তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। নির্বাচনী ডিক্রি জারির এক সপ্তাহের মধ্যে গঠিত হবে স্থানীয় উপকমিটি। এরপর ১৫ দিনের মধ্যে নির্বাচনী প্রতিষ্ঠানসমূহ নির্ধারণ করা হবে। প্রার্থী নিবন্ধনের পর তারা এক সপ্তাহ সময় পাবেন প্রচার ও বিতর্কের জন্য। মোহাম্মদ আল-আহমাদ জানান, অন্তত ২০ শতাংশ নির্বাচনী প্রতিনিধি নারী হবেন। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গ্রহণ হবে। ভোটের ফল ও প্রার্থী তালিকা নিয়ে কেউ চাইলে আপত্তি জানাতে পারবেন বলেও জানান তিনি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit