শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।

এই টুর্নামেন্ট দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে এবার ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘গত বছর তাড়াহুড়া করে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনের জন্য আমরা এবার  তিনটি ভেন্যু বেছে নিয়েছি। টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যেই গ্রাউন্ড কমিটিকে এই তিনটি ভেন্যু প্রস্তত করতে বলেছে।’

টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

নান্নু বলেন, ‘আমার জানা মতে, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে।’

আগের বছরের মতো এবারও মোট আটটি দল, সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো এই টুর্নামেন্টে অংশ নেবে। এটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit