শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বছর না পেরোতেই হাজার কোটি টাকার সড়কে ভাঙন..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ঝকঝকে নতুন পিচঢালা রাস্তা। অথচ নির্মাণের বছর না পেরোতেই পিচ পাথরের মিশ্রণ আলাদা হয়ে উঠে যাচ্ছে কার্পেটিং। উঁকি দিচ্ছে হলুদ রংয়ের ইট। বগুড়ার ধুনট-শেরপুর রাস্তার এমন চিত্র দেখেই বোঝা যায় নিম্নমানের নির্মাণকাজ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর থেকে ধুনট হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়ক এটি। প্রতিদিন বগুড়া, গাইবান্ধা, রংপুরসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে এই সড়ক হয়ে সিরাজগঞ্জে যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে বা যানজট হলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালে প্রায় ১ হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির ৭৬ কিলোমিটার প্রশস্ত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। যার মধ্যে ৪ কিলোমিটার সড়ক উন্নীত করা হবে চার লেনে। সিরাজগঞ্জ অংশে ৯টি ও বগুড়া অংশে ২টি প্যাকেজে চলা কাজের মধ্যে এই সড়কে ৩টি ব্রিজ, ৩৯টি কালভার্ট, ১৬ কিলোমিটার ড্রেন রয়েছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। তবে বগুড়া অংশে ২টি প্যাকেজের মধ্যে ১টির কাজ শেষে হয়েছে এবং অন্যটির কাজ চলমান আছে। এর মধ্যে ধুনট থেকে শেরপুর পর্যন্ত ১৪ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার কাজ প্রায় বছর আগে শেষ হয়েছে । তবে যে অংশে শেষ হয়েছে সেই রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর বিটুমিন ব্যবহার করার অভিযোগ উঠেছে। যার কারণে নির্মাণের বছর না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং ও বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটির বেশিরভাগ অংশে বিটুমিন উঠে গর্তের সৃষ্ট হয়েছে। সড়কের বিটুমিন ধুয়ে-মুছে গিয়ে নুড়িপাথর ছড়িয়ে-ছিটিয়ে আছে। এর মধ্য দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি হেলেদুলে চলছে। প্রায় এক বছর আগে শেষ হয়েছে। অবশিষ্ট ৩ কিলোমিটারের কাজ ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বন্ধ রয়েছে। তবে যে অংশে শেষ হয়েছে সেই রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর বিটুমিন ব্যবহার করার অভিযোগ উঠেছে। যার কারণে নির্মাণের বছর না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং ও বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটির বেশিরভাগ অংশে বিটুমিন উঠে গর্তের সৃষ্ট হয়েছে। সড়কের বিটুমিন ধুয়ে-মুছে গিয়ে নুড়িপাথর ছড়িয়ে-ছিটিয়ে আছে। এর মধ্য দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি হেলেদুলে চলছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ বিকাল : ৩.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit