রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

মধুখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অশান্ত গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮৩ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ফরিদপুরের মধুখালী থেকে মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামির নাম অশান্ত হাওলাদার। সে ফরিদপুরের মধুখালী থানার বেলেশ্বর এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব সূত্রে জানা গেছে, অশান্ত হাওলাদারের বিরুদ্ধে মধুখালী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে সাজা প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit