রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বাংলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের বই প্রদর্শনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : বাংলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শনিবার বেলা ১১টায় এই আয়োজনের উদ্বোধন করেন।

একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে, যা আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।  বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় (বিক্রয়কেন্দ্রে) উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit