বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

হঠাৎ দেবে গেল রাস্তা, গর্তে পড়ল চলন্ত গাড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্টব্যাটেন রোড এবং নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে ঘটে এই ঘটনা। তানজং কাটং রোড সাউথ বরাবর রাস্তার একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তৈরি হয় এক বিশাল সিঙ্কহোল বা গর্ত যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়। 

আর পানিতে ভরা সেই গর্তে গিয়ে পড়ে চলন্ত এক গাড়ি। গাড়িটিতে ছিলেন এক নারী চালক। তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। তখন ওই নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেই গর্তের মধ্যে পড়ে যায়।
 
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় চালককে তার দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে তাকে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
 
সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড (পিইউবি) এবং ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের পাইপ ফেটে যাওয়া বা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা ধসে সিঙ্কহোলটি তৈরি হতে পারে। 

ঘটনার পর রাস্তাটির ওই অংশ বন্ধ করে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় সিঙ্গাপুরের সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দ্রুত এর কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit