শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জাবিতে তৃতীয় বর্ষের ফলাফল ছাড়াই চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই বিভাগের পক্ষ থেকে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ এবং পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মন্ময় জাফরের যৌথ স্বাক্ষরে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, কোনো বর্ষের পরীক্ষার ফলাফল ৭৫ কর্মদিবসের মধ্যে প্রকাশ করার বাধ্যবাধকতা থাকলেও তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার প্রায় আট মাস অতিক্রম করলেও এখনো ফলাফল প্রকাশ করেনি বিভাগটি। এর মধ্যেই ৭ সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে বিভাগ।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, ফলাফল ছাড়াই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হচ্ছে, যা তাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি তৃতীয় বর্ষের কোনো কোর্সে উত্তীর্ণ না হয়ে থাকে, তাহলে তার পক্ষে একসঙ্গে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এছাড়া কেউ মানোন্নয়ন পরীক্ষা দিতে চাইলে সেটাও জটিল হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ খান বলেন, বিভাগ চাইলে পরীক্ষার সময়সূচি দিতে পারে, তবে তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশের আগেই চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করার নিয়ম নেই। এছাড়া ফলাফল প্রকাশে দেরির প্রধান কারণ কিছু পরীক্ষকের খাতা জমা দিতে বিলম্ব করা। অনেক সময় পরীক্ষা কমিটির সভাপতির নিষ্ক্রিয়তাও এর জন্য দায়ী।

তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, একাধিকবার পরীক্ষকদের অনুরোধ করলেও তারা সময়মতো খাতা মূল্যায়ন করেননি। এমনকি একজন পরীক্ষক, যিনি কমিটির সদস্যও, তিনিও খাতা জমা দিয়েছেন সবার শেষে। প্রশাসনের উচিত এ বিষয়ে জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করা। এক ব্যাচের ফলাফল বিলম্ব হলে তা আরও অন্তত তিনটি ব্যাচকে প্রভাবিত করে। ফলাফল বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই বলার নেই।

এক শিক্ষার্থী জানান, এটা পুরোপুরি বিভাগের ব্যর্থতা। যদি কেউ তৃতীয় বর্ষে কোনো কোর্সে ফেল করে, তবে তাকে সেই কোর্সে পুনরায় পরীক্ষা দিতে হবে। এখন মাত্র এক মাস হাতে রেখে একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইংরেজি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান, রোববার সরাসরি অফিসে কথা বলবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit