শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নওগাঁয় জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 
জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মাহফুজ আলম শ্রাবণের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি বক্তব্য রাখেন।  পরে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু পারিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit