বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’। ‘রামায়ণ’ ছবির দ্বিতীয় ভাগের কাজ শেষ করেই নতুন এই কিস্তির শুটিং শুরু করবেন রণবীর কাপুর। জোর গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের এপ্রিল থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হতে যাচ্ছে। 

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র সূত্রমতে, সিনেমাটির মোট চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়েছে প্রায় ১২৫ দিনের। দ্বিতীয় পর্বে রণবীর ও দীপিকার চরিত্র প্রাধান্য পেলেও, ‘ব্রহ্মাস্ত্র ৩’-এ দীপিকার পাশাপাশি সমান্তরাল প্রধান চরিত্রে ফিরবেন আলিয়া ভাট। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’-তে রণবীর ও আলিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং অতিথি চরিত্রে শাহরুখ খান অভিনয় করেছিলেন। 

বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। ছবিটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া আলিয়ার ঝুলিতে রয়েছে ‘আলফা’ এবং ইতালীয় থ্রিলার ‘দ্য হাউজমেড’-এর হিন্দি রিমেকের মতো আলোচিত প্রজেক্ট। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit