মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

রাঙামাটিতে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বনরুপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; মো. পারভেজ মোশারফ (২৪), পিতা মো. আব্দুর রহমান, স্থায়ী ঠিকানা পূর্ব জালালাবাদ, লংগদু, রাঙামাটি; বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনী, কোতয়ালী, রাঙামাটিতে বসবাস করেন। অপরজন মো. আবু সাঈদ (৬৬), পিতা মৃত মছরব আলী, স্থায়ী ঠিকানা চাঁনপুর, তাহিরপুর, সুনামগঞ্জ; বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনী, কোতয়ালী, রাঙামাটিতে বসবাস করেন।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit