সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

হৃদয়বিদারক ঘটনায় মর্মস্পর্শী পোস্ট তাসনিয়া ফারিণের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। 

পোস্টে ফারিণ লিখেছেন—আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সবাই এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য—যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে। অভিনেত্রী বলেন, প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।

হতাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে অভিনেত্রী বলেন, প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। 

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়ে ফারিণ বলেন, দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই বলে জানান অভিনেত্রী।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit